ঢাকাMonday , 21 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর সিটি পার্কে ২৫০ চারা রোপণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর শালবাগান সিটি পার্কে ২৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পলাশ, শিমুল, জারুল, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, বকুল ও মহুয়াসহ বিভিন্ন প্রজাতির এ সব চারা দিয়েছে। তবে সিটি করপোরেশনের ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় চারাগুলো রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, গাছগুলো বড় হলে ছায়া সুশীতল হিসেবে পার্কটি গড়ে উঠবে। তিনি সিটি করপোরেশনের তরফ থেকে পার্কটিকে আরও সুন্দর করে সাজিয়ে দেয়ার আশ্বাস দেন। পাশাপাশি চারা দিয়ে সহযোগিতা করায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মেয়র লিটন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. এম সাইদুর রহমান খান, উপাচার্য ড. এম ওসমান গণি তালুকদার, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক জোবায়দা জ্যোতি।