ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় প্রাণ হারালো কিশোর

Link Copied!

acci-trackনিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মেহেদী হাসান ইমন (১৪) নামে এক কিশোর ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
ইমন রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ইমন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, চালক ট্রাকসহ পালিয়ে গেছে। ইমনের মরদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইমনের পিতা কামাল হোনের থানায় মামলা দায়ের করেছেন।