ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডোবা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোস্তান নগর সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে ২ নম্বর ওয়ার্ডের চরতোরাব আলী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
সকালে মোস্তান নগর সংলগ্ন চরতোরাব আলী গ্রামের ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পঁচা গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা ডোবার কাছে গিয়ে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, লাশটি গলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।