ঢাকাThursday , 17 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট পবিস এর অনুকরণীয় দৃষ্টান্ত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ভোজপাতিয়া ইউনিয়নের ৩টি গ্রামে নব নির্মিত বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে দালাল চক্র অতিরিক্ত ৫০ হাজার ৮শ’ টাকা গ্রাহকদের নিকট থেকে হাতিয়ে নেয়। কিন্তু বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নজরে আসলে দালাল চক্রের কাছ থেকে উক্ত টাকা উদ্ধার করে তা গ্রাহকদের নিকট ফিরিয়ে দিল বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
সম্প্রতি বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ভোজপাতিয়া ইউনিয়নের অন্তর্গত বেতকাটা, জিয়লমারী ও মিরাখালী গ্রামের গ্রাহকদের নিকট থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে অমলেষ ও আলামিন নামে দুই ব্যক্তি গ্রাহকপ্রতি ৩ হাজার টাকা করে উত্তোলনের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে- মর্মে এলাকাবাসীর একটি অভিযোগপত্র বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করা হলে বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইন উদ্দিন (অবঃ) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তৎপ্রেক্ষিতে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি করে সরেজমিনে তদন্ত করার ব্যবস্থা নেন। তদন্ত কমিটি তদন্ত করে বিদ্যুৎ সংযোগের নামে ১২৭ জন ব্যক্তির নিকট থেকে অতিরিক্ত ৪শ’ টাকা করে নিয়েছে বলে প্রমাণ পায়। ফলে গত ১ অক্টোবর ১২৭ জন গ্রাহকদের নিকট মোট ৫০ হাজার ৮শ’ টাকা ফেরত প্রদানের ব্যবস্থা করা হয়। টাকা ফেরত প্রদান অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তদন্ত কমিটির আহ্বায়ক ফকিরহাট জোনাল অফিসের ডিজিএম মো. আহসানুল হক, মোল্লাহাট সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. তরিকুল ইসলাম এবং পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির সাথে সম্পৃক্ততার কোন প্রমাণ পাওয়া যায়নি। টাকা ফেরত পেয়ে দুর্গম এ এলাকার সংযোগ প্রত্যাশী লোকজন ভীষণ খুশি।