ঢাকাThursday , 17 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সাবেক এক পুলিশ সদস্যের স্ত্রী মাহফুজা খাতুনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মাহফুজা খাতুন উপজেলার একই গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত. বাহার উল্ল্যাহর স্ত্রী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’