ঢাকাWednesday , 16 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরের দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর চকপাড়া গ্রামের মেছের উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল প্রতিদিন সকালে জোকারচর এলাকার একটি বেকারি থেকে রুটি, বিস্কুট, কেক এনে বিভিন্ন দোকানে বিক্রি করতেন। বুধবার সকালেও তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।
দুপুরের দিকে বিভিন্ন দোকানে বেকারি পণ‌্য পৌঁছে দেয়ার পথে কামাক্ষামোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা খবর পেয়ে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।’