ঢাকাWednesday , 16 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুরে বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোরে পুলিশ ধর্ষক আরিফ মিয়াকে গ্রেপ্তার করেছে। এর আগে মঙ্গলবার রাতে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন শিশুর পিতা। আরিফ সাদুল্লাপুরের আড়াজি ছত্রগাছা গ্রামের বাসিন্দা মান্নান ডাকুয়ার ছেলে।
সাদুল্লাপুর থানা জানায়, শিশুটি সন্ধ্যার পর বাড়ির সামনে খেলছিল। আরিফ মিয়া তাকে বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে পাশের পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়ির লোকজন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় ধর্ষক পালিয়ে যায়। এব্যাপারে শিশুর পিতা রাতে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদর রহমান জানান, পুলিশ বুধবার ভোরে সাদুল্লাপুর থেকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।