ঢাকাWednesday , 16 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের রাজবাড়িতে ইয়াবাসহ আটক-২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের রাজবাড়ি এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।
এরা হলেন- দিনাজপুরের বিরামপুর থানার রুস্তম আলীর মেয়ে রুমি আক্তার রানী (২৭) ও স্থানীয় রাজবাড়ি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে আসাদুজ্জামান ওরফে বাদল (৪৯) । এদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা জানতে পারে রাজবাড়ি এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে। পরে কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, আট হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন পাওয়া যায়।