ঢাকাMonday , 14 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা বিল থেকে সুফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আজগানা পূর্বপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের স্ত্রী এবং চার সন্তানের মা।
পুলিশ জানায়, শনিবার রাতের খাবার খেয়ে স্বামীর সঙ্গে সুফিয়া বেগম ঘুমিয়ে যান। রোববার ভোরে ঘুম থেকে জেগে বাড়ির বাহিরে গিয়ে নিখোঁজ হন সুফিয়া। সোমবার দুপুরে স্থানীয় লোকজন আজগানা বিলে তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা পর মরদেহ বিলে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। অপরাধী ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।