ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ২ ধর্ষকের যাবজ্জীবন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতনদমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার মৃত সাহেদ আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং শ্রীপুর উপজেলার ১নং ওয়ার্ডের নূরুল ইসলামের ছেলে ফারুক (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার রুপালি প্রজেক্টের কেয়ারটেকার নাফিউল ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কান্নার শব্দ পেয়ে ঘুম থেকে জেগে বাসার সামনে বাকপ্রতিবন্ধী নারীকে উড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় দেখেন। পরে মেয়েটি ইশারা দিয়ে দুই ব্যক্তিকে দেখান এবং তাকে ধর্ষণ করা হয়েছে বুঝান। এ সময় নাফিউল এক ব্যবসায়ীকে ডেকে আনেন। পরে তারা ওই দুই ব্যক্তিকে আটক করেন। পাশের ঝোপে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়।
২০১৭ সালের ২০ জানুয়ারি শ্রীপুর থানা পুলিশ আটক দুই ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।