ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবরার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ।
রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু বলেন, ‘শিবিরের অজুহাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে বুয়েটে সন্ত্রাসের জন্ম দিয়েছে ছাত্রলীগ। তাদের নৃশংসতা অন্য যে কোনো সময়ের হত্যাকে হার মানিয়েছে।’
বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বলেন, ‘বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করে এই সংকটের নিরসন হবে না। ঘাতকদের অচিরেই আইনের কাঠগড়ায় তুলে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একই সাথে বুয়েটে সীমা হত্যাসহ অন্য সব হত্যার বিচার করতে হবে।’
জেলা নাগরিক আন্দোলন মঞ্চ সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, প্রকৌশলী আবেদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, স্বপন কুমার শীল, নাগরিক আন্দোলন মঞ্চ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, এসএম বিপ্লব, বিডি ক্লিনের অন্তর, সাংবাদিক বেলাল হোসেন প্রমুখ।