ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহটির গলা কাটা ও চোখ উপড়ানো ছিল।
রোববার সকালে সদর উপজেলার তলুইগাছা এলাকার একটি মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি গ্রামের জালাল গাজীর ছেলে আলমগীরের তলুইগাছায় একটি মৎস্য ঘের আছে। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি মৎস্য ঘেরে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা জানতে পারেনি পুলিশ।