ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান
৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার করাইয়া বাজার, তারাপাশা রোড, তারাপাশা বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স । অভিযানকালে করাইয়া বাজারে অবস্থিত রহমান ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, তারাপাশা রোডে অবস্থিত জাকির ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, তারাপাশা বাজারে অবস্থিত কাকলি মেডিকেল হলকে ৪ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।