নিজস্ব প্রতিবেদক : ক্যাসিনো, দুর্নীতি বন্ধ ও বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানকে অভিনন্দন চট্টগ্রামে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে বক্তরা বলেন যারাই অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবেন তাদের কারো রক্ষা নেই।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শফর আলী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নাগরিক উদ্যোগের সমন্বয়ক বিএফইউজে সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।

