ঢাকাSaturday , 12 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইক চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন থেকে হাত-বাঁধা অবস্থায় মোহাম্মদ তারেক (২১) নামে এক ইজিবাইক (টমটম) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তারেক শহরের পশ্চিম বাহারছড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশ) মোহাম্মদ ইয়াছিন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের চোখে ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তার হাত-পা বাঁধা ছিল। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।