ঢাকাThursday , 10 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাস খাদে : নারী ও শিশুসহ নিহত ২

Link Copied!

বরগুনা প্রতিনিধি : বরগুনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সোনার বাংলা নামক এলাকায় বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত ১২ যাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবদুস সোবাহান জানিয়েছেন, বরগুনা থেকে বেতাগী যাওয়ার পথে সত্তার পরিবহনের একটি বাস সোনার বাংলা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় উদ্ধারকারীরা পানিতে ডুবে থাকা বাসের ভেতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেন। এছাড়া বাসের ভেতর একাধিক যাত্রী এখনো আটকে থাকতে পরে। তাই উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কতজন নিহত হয়েছেন তা বলা যাচ্ছেনা।
বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, পানিতে ডুবে থাকা বাসের ভিতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।