ঢাকাThursday , 10 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ কে এম আব্দুল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের সদর উপজেলার শান্তিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কে এম আব্দুল্লাহ শান্তিবাগ এলাকার মো. সাফায়েত হোসেন খানের ছেলে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, অভিযানে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে পিস্তল রাখার দায়ে কে এম আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।