ঢাকাThursday , 10 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, নতুন বাজার, সেন্ট্রাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
বৃস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ।
অভিযানকালে মৌলভীবাজার রোডে অবস্থিত সুধা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত সাইফুল ষ্টোরকে ১ হাজার টাকা, তানিম ষ্টোরকে ১ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত আলঙ্গির ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।