নিজস্ব প্রতিবেদক : খুলনায় ডেঙ্গু জ্বরে রাফি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রাফি বেগম গোপালগঞ্জ জেলা সদরের বেতগ্রামের মতিউর রহমানের স্ত্রী। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরপিও ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রাফি বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ২টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।

