
বুধবার মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, সাত্তার মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজের খুচরা এবং পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, সাত্তার মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজের খুচরা এবং পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পেঁয়াজের দাম বৃদ্ধি করা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স। অভিযানকালে সাত্তার মার্কেটে অবস্থিত মেসার্স কাওছার স্টোরকে ২ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত বাহার এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মদিনা স্টোরকে ১ হাজার টাকা, হবিগঞ্জ স্টোরকে ২ হাজার ৫শ’ টাকাসহ মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

