ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উঠান বৈঠক কার্যক্রম
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকদের সন্তুষ্টি

Link Copied!

ভূইয়মে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান

নিজস্ব প্রতিনিধি : স্বচ্ছতা ও জবাদিহিতার আওতায় গত ১৬ সেপ্টেম্বর নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজেনে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় ‘শেখ হাসিনার দর্শন, সেবক হয়ে কর্ম সম্পাদন’ এর পেক্ষিতে গ্রাহক সেবার মান আরো কীভাবে গতিশীল করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে সরকারের ভিশন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ সব সময়ই অগ্রণী ভ‚মিকা রেখে চলছে।
এ পর্যন্ত রাইনাদী, নওপাড়া, কাঠালিয়া, আমদিয়া, পাইকারচর, বিরামপুর, ভুইয়ূমসহ এ প্রতিষ্ঠানের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় উঠান বৈঠক কার্যক্রম চলমান রয়েছে। গ্রাহক এবং পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উঠানের মাঝে হোগলা এবং পাটি বিছিয়ে বিদ্যুৎ নিয়ে এ যেন সুখ-দুঃখের এক গল্প বলার আসরে মেতে আছেন। আর সে গল্প শোনাচ্ছেন ‘আলোর ফেরিওয়ালা’। এতে করে একদিক দিয়ে কাক্সিক্ষত সেবা ও তাৎক্ষণিক সমস্যার সমাধান পেয়ে গ্রাহকরা যেমন উচ্ছ¡াসিত, তেমনিভাবে প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় সেবা দিতে পেরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারিরাও খুশি। এমনই একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় গত অক্টোবর আমদিয়া ইউনিয়নের ভ‚ইয়ম গ্রামের প্রয়াত ডাক্তার মনসুর সাহেবের বাড়ির উঠানে। বিকাল ৫টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ভ‚ইয়ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর উঠান বৈঠক সক্রান্ত গ্রাহকদের উদ্দেশ্যে প্রেরিত পত্র পাঠ করে শোনান। এ সময় তিনি বিআরইবি’র চেয়ারম্যানের সুদূর প্রসারী পরিকল্পনায় সন্তুষ্ট প্রকাশ করে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সরকারের ভিশন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে পল্লী বিদ্যুতের গ্রাহক ও বিদ্যুৎ সংযোগপ্রত্যাশীদের সাথে বিদ্যুৎ বিভাগের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও গ্রাহকদের প্রশ্নের জবাব প্রদান করে তাৎক্ষণিক সমস্যার সমাধান দেন উক্ত প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
উপস্থিত অতিথিগণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জনবান্ধব কার্যক্রম, নিরাপদ ও নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট প্রকাশ করেন।
উল্লেখ্য, উঠান বৈঠকে গ্রাহকদের উৎসাহ লক্ষ্য করা গেছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, পল্লী বিদ্যুতের ‘গ্রাহক সেবায় উঠান বৈঠক কার্যক্রম চলমান প্রক্রিয়া। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত নরসিংদী সদরের আশিংক এবং পলাশ উপজেলায় নির্ধারিত টিমের মাধ্যমে এ প্রক্রিয়া চলবে। গ্রাহকদের দালালদের পিছে না ঘুরে যে কোন সেবায় নির্ধারিত হটলাইন অথবা অফিসে যোগাযোগের কথা বলেন।

সম্পাদনা : রাফসান জাহান নিশাদ