ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে আবরার হত্যার বিচার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা প্রগতিশীল ছাত্র জোট।
মঙ্গলবার দুপুরে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘ভিন্ন মত প্রকাশের কারণে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমারা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি সুমাইয়া আক্তার সেতু, শুভ বণিক ও বেলাল হোসেনসহ আরো অনেকে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।