ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাসচাপায় বৃদ্ধ নিহত

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় আবদুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক সৈয়দপুর এলাকার মুহুরি বাড়ির মৃত আবদুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাস মহাসড়কের সৈয়দপুর নূর মহল হোটেলে প্রবেশের সময় উল্টো পথে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।