ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে মোটরসাইকেল গ্যারেজে খুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল গ্যারেজের এক শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শ্রমিকের নাম মজিবুর পারভেজ (১৮) । সে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার মাজপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। হত্যাকান্ডের পর থেকে ওই গ্যারেজের সুমন নামের অপর এক শ্রমিক পলাতক রয়েছে।
মোটর সাইকেল গ্যারেজেটি আড়াইহাজার উপজেলার পরিন্দা বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে আজ মঙ্গলবার সকাল দশটায় ওই গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
আড়াইহাজার থানার এস আই শামীম হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সকাল দশটায় ঘটনাস্থলে গিয়ে পারভেজ এর লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি জানান, পারভেজ ওই মোটর সাইকেল কারখানার শ্রমিক ছিল। এ গ্যারেজে সুমন নামের অপর এক শ্রমিক কাজ করে। প্রতিদিনের মত ঘটনার দিন রাতে সুমন ও পারভেজ ওই গ্যারেজে ঘুমিয়ে ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারভেজের সাথে কোন বিরোধের জেরে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে সুমন । পুলিশ সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।