ঢাকাThursday , 3 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডাক বাংলা রোড, রেলওয়ে মার্কেট, পৌর মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজের খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি বাধ্য করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে বর্ধিত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ডাক বাংলা রোডে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা, রেলওয়ে মার্কেটে অবস্থিত ভাই ভাই ট্রেডার্সকে ৭ হাজার টাকা, মেসার্স আল্লার দান স্টোরকে ৭ হাজার টাকা এবং পৌর মার্কেটে অবস্থিত মদিনা ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা ব্যবহার করায় বেকারীকে জরিমানা: গতকাল ২ অক্টোবর মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজারে অবস্থিত ঢাকা কইং বেকারীকে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য পণ্য তৈরি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থনার পুলিশ ফোর্স। মেয়াদ উত্তীর্ণ আটা ময়দাগুলো পার্শ্ববর্তী পুকুরে ফেলে ধ্বংস করা হয়।
কমলগঞ্জে বেঙ্গল ফুড ও শ্রীমঙ্গলে ওয়ান সুরুচি বেকারীকে জরিমানা : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে আজ আজিজুল হক ও পংকজ কুমার নাগ দুই জন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বেঙ্গল ফুডকে ৬ হাজার টাকা ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত ওয়ান সুরুচি বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে আজিজুল হককে ১ হাজার ৫শ’ টাকা এবং পংকজ কুমার নাগকে ২ হাজার টাকা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পচা ও বাসি মিষ্টি বিক্রয় করাসহ বেকারীর প্যাকেটজাত পণ্যের প্যাকেটের গায়ে লিখিত উৎপাদনের তারিখের আগেই বাজারজাত করার অভিযোগ ছিল।

সম্পাদনা: রাফসান জাহান নিশাদ