ঢাকাThursday , 3 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ লাখ টাকার ইয়াবা পাওয়ায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে পাঁচ হাজার পিস ইয়াবা মজুত রাখার দায়ে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।
আদালতের এপিপি মাসুদ হাসান বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি নাটোর শহরের কানাইখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এ ঘটনায় সদর থানায় মামলা করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার দুপুরে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদণ্ড দেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সেলিম শেখ।