ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে বাসচাপায় শাহেন শাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেন শাহ উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ আদালতের একজন আইনজীবী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শাহেন শাহ সকালে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ আদালতের দিকে যাচ্ছিলেন। পথে কটিয়াদীর মধ্যপাড়া বাজারে পৌঁছলে কিশোরগঞ্জগামী অনন্য পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।