ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিকআপ থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পিকআপের তেলের ড্রামে করে প্রায় ৯শ বোতল ফেনসিডিল পরিবহনকালে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গাজীপুরে সিটি করপোরেশনের বাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন-চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২) এবং একই জেলা ও থানার সত্রাইজপুর হাউজ নগর এলাকার হামেদ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বাসন এলাকার আউসি ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার এবং তাদের চালিত পিকআপের তেলের ড্রামের ভিতর হতে ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় তাদের নিকট থেকে দুইটি মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ফেনসিডিল নিয়ে আসে এবং সেগুলো ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। জিজ্ঞাসাবাদে খালেক ও তার সহযোগী মনিরুল পিকআপ চালানোর পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন।