ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএসফ) গুলিতে দুলাল হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার ভোররাতে বেউরঝাড়ি সীমান্ত ফাঁড়ির সীমানা পিলারের আনুমানিক ৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
আহত দুলাল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চুড়ইগদি গ্রামের শবরাতুরের ছেলে। তবে পরিবারের লোকজন বিষয়টি লুকিয়ে রেখে গোপনে রংপুরের কোন এক ক্লিনিকে আহত দুলালের চিকিৎসা করাচ্ছেন বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান মো. আকালু মুঠোফোনে জানান, রোববার ভোররাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বেউরঝাড়ি সীমান্ত ফাঁড়ির ৩৭৯/৭ নম্বর সীমানা পিলারের আনুমানিক ৫০ গজ ভেতরে ভারতীয় এলাকায় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের টহল দল দুলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুলাল আহত অবস্থায় সীমান্ত পার হয়ে পালিয়ে আসেন।
তবে বিজিবি’র পক্ষ থেকে বলা হচ্ছে এমন কোন ঘটনা সম্পর্কে তারা অবগত নয়। ঘটনা তদন্তে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।