ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

Link Copied!

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আলম খানকে (৫০) আমৃত্যু কারাদণ্ড এবং তার প্রেমিকা পাখি বেগমকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলম খান (৫০) কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, আলম খান একই গ্রামের পাখি বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে স্ত্রী বিউটি বেগম বাধা দিলে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে শ্বাসরোধে তাকে হত্যা করেন।
এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি নিহতের ভাই ফোরকান সিকদার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন। থানার পরিদর্শক মো. ইউনুস মিয়া ওই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ।