ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Link Copied!

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর শিবপুরে পাথরবাহী ট্রাক ও বিদ্যুতের খুঁটিবাহী লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার ঘাশিরদিয়ায় গাংপাড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি লরির হেলপার। তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাথরবাহী ট্রাকটি সিলেট থেকে আসছিল এবং বিদ্যুতের খুটিবাহী লরিটি ছিল ভৈরব গামী। ঘাশিরদিয়া গাংপাড় ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লরির হেলপার মারা যান।
এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুইঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও লরি অন্যত্র সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।