ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই দিন পর শেখ হাফিজুর রহমান (৪০) নামের এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হাড়িদাহ গ্রামের খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত হাফিজুর রহমান হাড়িদাহ গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর চাকরি করতেন।
স্থানীয়রা জানান, হাফিজুর রহমান পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। সেখানেই একটি প্রত্ইঠানে নিরাপত্তা কর্মীর চাকরি করতেন। চার দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে হাড়িদাহ গ্রামের হাড়িদাহ খাল থেকে ভাসমান অবস্থায় হাফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। একটি দুর্ঘটনায় তার ডান হাতের কনুয়ের কাছ থেকে ভাঙ্গা ছিল। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
হাফিজুরের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত‌্যু রহস‌্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।