ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বাউল সুভাষ রোজারিও নিখোঁজ

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা থেকে বাউল শিল্পী সুভাষ রোজারিও (৪০) নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, তাকে চাটমোহর রেলস্টেশন থেকে কোনো সন্ত্রাসী চক্র অপহরণ করেছে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল চামটা গ্রামের লুকাস রোজারিওর ছেলে সুভাষ রোজারিও বাউলশিল্পী। অনেকে তাকে খ্যাপা বাউল বলে ডাকেন।
নিখোঁজ হওয়া সুভাষ রোজারিওর ভাই লুইস রোজারিও জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে নাটোরের জোনাইলের নিজ বাড়ি থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশে চাটমোহর রেলস্টেশনে আসেন সুভাষ। একদিন পর অপরিচিত মোবাইল ফোন থেকে কল করে জানানো হয়, সুভাষকে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তির জন্য ৯০ হাজার টাকা দিতে হবে।
তিনি বলেন, ‘‘আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের টাকাও দিয়েছি। কিন্তু চার দিন পরেও তার সন্ধান পাচ্ছি না।’’
লুইস রোজারিও আরো জানান, সুভাষ বাউল শিল্পী হওয়ায় গ্রামে গ্রামে গান গাওয়ার জন্য ঘুরে বেড়ান। হয়ত কোনো সন্ত্রাসী তাকে অপহরণ করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, সুভাষ রোজারিওর নিখোঁজের ব্যাপারে ভুক্তভোগীর পরিবার চাটমোহর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সুভাষের অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে।