গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল সেচ্ছাসেবী সংগঠন নাহিদ ফাউন্ডেশন।
শনিবার সকালে গাইবান্ধা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির বৃত্তির চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
সংগঠনটি দরিদ্র রোগীদের মাঝেও অনুদানের চেক বিতরণ করে।
অনুষ্ঠানে গাইবান্ধার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী ও দরিদ্র রোগীদের মধ্যে বৃত্তি ও অনুদান দেয়া হয়।
নাহিদ ফাউন্ডেশন প্রতি বছর বানভাসী মানুষ, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসুস্থ রোগী, মসজিদ-মন্দির সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বছরে অন্তত ৫ কোটি টাকা অনুদান দিয়ে আসছে।

