ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের মেয়রকে প্রাণনাশের হুমকি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। শনিবার সকালে মোবাইল ফোনে তাকে হুমকি দেয়া হয়।
নিরাপত্তা বিবেচনায় এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২১৯০) করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।
জিডিতে তিনি উল্লেখ করেন, সকাল ১০টা ৫ মিনিটের দিকে দুটি নম্বর থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।