ঢাকাSaturday , 28 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যান চাপায় বেকারী শ্রমিক নিহত

Link Copied!

ফেনী সংবাদদাতা : ফেনীর অদুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে কাভার্ডভ্যান গাড়ীর চাপায় বেকারীর ভ্যানচালক আজগর আলী (২৪) নিহত হয়েছেন।
শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী সোনাগাজী দক্ষিণ চরছান্দিয়ার গ্রামের আবদুল আলীর ছেলে।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মালেক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোরে একটি কাভার্ডভ্যান বেকারী ভ্যানচালক আজগর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাভার্ডভ্যান গাড়ী চালককে ভ্যানসহ আটক করা হয়েছে।