গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার টেকনাফ থানার আওতাধীন বড় হাবিব পাড়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশ দিয়ে ইয়াবা পাচারের গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশান টেকনাফের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কবরস্থানের পাশে অবস্থানরত সন্দেহভাজন ব্যক্তি তৈয়বকে তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী ইয়াবাগুলো অন্য একজনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছিলো বলে জানায়। জব্দকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
অপর এক অভিযানে বিসিজি স্টেশান রূপসার উদ্যোগে খুলনা সদর থানাধীন রূপসা ঘাট এলাকায় একটি দোকানে নির্বাহী ম্যাজিট্রেট খুলনা এর উপস্থিতিতে ১৪ পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ জন মাদক ব্যবসায়ী রাজন রায় (২৭) ও শরিফুল ইসলাম (২৫) কে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ী ২ জনকে ১ হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবল¤¦ন করে অভিযান অব্যাহত রেখেছে। গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

