ঢাকাThursday , 26 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে দুই ফলের দোকান ও এক ফার্মেসিসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে দাসের বাজারে অবস্থিত সালাউদ্দিনের ফলের দোকানকে এক হাজার পাঁচশ টাকা, কবির হোসেনের ফলের দোকানকে পাঁচশ টাকা ও ফকির বাজার রোডে অবস্থিত দি ওয়াহিদ ফার্মেসিকে এক হাজার পাঁচশ টাকাসহ মোট তিন হাজার পাঁচশ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে এ সব জরিমানা করেন বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।