নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের প্রতীকী ছবি যাবে, সারাবাংলাজেলার পবা উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোরে পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে পবার দামকুড়া থানায় মামলা হয়েছে। এর আগে বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন-আসাদুল (২৫), দুখু (৩৫), বাইরুল (৩৩), সজিব (২৪) এবং সাকিম (২৬)। সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামে। এরা রাজশাহীর পবা উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু আনার রাখাল। ধর্ষণের মূল অভিযোগ আসাদুলের বিরুদ্ধে।
হরিপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান বাদল জানান, গ্রেপ্তারকৃত পাঁচজন পবা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনেন। বেড়পাড়া গ্রামের আবদুল বারী নামের এক ব্যক্তিও গরু আনেন। এই পাঁচ যুবক মঙ্গলবার দিবাগত রাতে বারীর বাড়িতেই ছিলেন। আর তার বাড়ির পাশের বাড়িটি একজন প্রয়াত মুক্তিযোদ্ধার। আসাদুল গভীর রাতে মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন।
সাইদুর রহমান আরো বলেন, রাত ৩টার দিকে প্রতিবন্ধী মেয়েটি যন্ত্রণায় কাঁতরাচ্ছিলেন। পাশের বাড়ি থেকে মেয়েটির খালাতো ভাই কান্না শুনতে পান। এরপর তিনি ওই বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। কে এই কাণ্ড ঘটিয়েছে জানতে চাইলে মেয়েটি বারীর বাড়িতে গিয়ে আসাদুলকে দেখান। এ সময় এলাকার লোকজন পাঁচজনকেই আটকে রেখে আমাকে খবর দেন। আমি তখন পুলিশে খবর দেই। বৃহস্পতিবার ভোরে পুলিশ গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।
দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিতার খালাতো ভাই বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে আসাদুলকে মূল অভিযুক্ত এবং অন্য চারজনকে তার সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

