ঢাকাThursday , 26 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্রবধূ মিলা বড়ুয়া, দুই নাতি রবিন ও সনি।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে চারটি লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে।