ঢাকাThursday , 26 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

Link Copied!

ফেনী সংবাদদাতা : জেলার সোনাগাজী উপজেলাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জিয়াউল হক শাকিল (১৬) নামে আহত কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাতে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সোনাগাজী সদর ইউপির খায়েজ আহমদ মৌলভি বাড়ীর নুরুল হকের ছেলে ও পেশায় পরিবহন শ্রমিক। ঘাতক নিলয় একই উপজেলার টোলাতলীর নুরুল ইসলাম ওরফে বুলুমিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি স্কুল সংলগ্ন খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে দুই বন্ধুর মধ্যে তর্কবিতর্ক হয়। এর জেরে সন্ধ্যায় কিশোর নিলয় তার বন্ধু শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপতালে পাঠানো হয়। রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন আহমেদ জানান, নিহত শাকিলের পরিবার চট্টগ্রাম থেকে আসলে পরবর্তী মামলার পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্ত নিলয়কে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।