ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের একজনকে কুপিয়ে খুন

Link Copied!

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকায় দুই পক্ষের সংঘর্ষে শ্যাম দাশ নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।
বুধবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকার নারায়ণ বাড়ৈর সাথে পুকুরের মাছ ধরা নিয়ে একই এলাকার তারক দাশের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে বুধবার সকালে নারায়ণ বাড়ৈর লোকজন হামলা চালিয়ে শ্যাম দাশকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে শ্যাম দাশ মারা যান। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়নোর জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।