ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগনর গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে মহানগরীর সিটি বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আটরশিয়া এলাকার মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৬) এবং মরদোনা এলাকার আব্দুল লতিফের ছেলে ইসমাইল (২৭)।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল এবং ইসমাইলের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।