ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চর লরেন্স এলাকায় নিহতের স্বামীর বাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়।
শারমিন আক্তার কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামের সুমনের স্ত্রী।
পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার চর লরেন্স এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় শারমিন আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সুমন হোসেন ও শ্বশুরসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
এদিকে শারমিনের পরিবারের দাবি নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে তাকে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। তাছাড়া মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’