ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ খালেদ সাইফুল (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে নিজ বাসভবন আজিজ ভিলা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪ এর মেজর শিবলি সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকুয়া ডনমোড় এলাকার আজিজ ভিলায় অভিযান চালিয়ে খালেদ সাইফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হবে।
খালেদ সাইফুল নগরীর আকুয়া ডনমোড় এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।

