ঢাকাTuesday , 24 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অশোভন আচরণের দায়ে বখাটে আটক

দৈনিক পাঞ্জেরী
September 24, 2019 11:23 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রংপুরে স্কুলছাত্রীর সাথে অশোভন আচরণ করার অভিযোগে এক বখাটেকে আটক করেছে আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর জাহাজ কোম্পানীর মোড় এলাকা থেকে বখাটে ফরিদকে প্রথমে জনতা আটক করে, পরে পুলিশে সোর্পদ করে। ফরিদ তাজহাট ধর্মদাস বারো আউলিয়া এলাকার ফজলুল হকের ছেলে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ।
আরপিএমপি কোতয়ালী থানার এসআই শাহজাহান জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টি হচ্ছিল। সে সময় মর্ডাণ মোড় থেকে একটি অটোরিক্সায় করে জাহাজ কোম্পানীর মোড় আসছিল ভুক্তভোগী ছাত্রী। অটোতে কিছু ছেলে ও মেয়ে যাত্রী ছিল। শাপলা চত্বরে পৌঁছালে অন্যান্য যাত্রীরা নেমে পড়ে। অটোতে সে সময় ফরিদ ও ভুক্তভোগী ছাত্রী ছাড়া আর কেউ ছিল না। বৃষ্টির কারণে অটোর চারপাশে পর্দা দেয়া ছিল।
অটোটি সোনালী ব্যাংক এলাকা পার হওয়ার সময় ফরিদ ওই ছাত্রীকে একা পেয়ে অশোভন আচরণ করে। অটো জাহাজ কোম্পানীর মোড়ে গেলে মেয়েটি স্থানীয় জনগণকে বিষয়টি জানায়। জনতা বখাটে ফরিদকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ফরিদকে আটক করে থানায় নেয়।
আরপিএমপি কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ জানান, অশোভন আচরণের অভিযোগে ফরিদ নামে এক বখাটেকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিকেলে মেয়ের মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।