ঢাকাSunday , 22 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব’ ২৮ সেপ্টেম্বর

Link Copied!

নোয়াখালী সংবাদদাতা : ‘বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব’ ২৮ সেপ্টেম্বর দিনব্যাপী লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় হাজার বিতার্কিক এ উৎসবে অংশগ্রহণের কথা রয়েছে।
বিতর্ক উৎসবের আয়োজক লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশন (এলডিএ)-এর চেয়ারম্যান মাজেদ আজাদ বলেন, ‘বিতর্ক উৎসব এ অঞ্চলের বিতার্কিকদের প্রাণের উৎসব। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করবে। তারা প্রত্যেকেই এক একজন বিতার্কিক।’
মাজেদ আজাদ আরো বলেন, ‘এবারের উৎসবে দিনব্যাপী কর্মসূচি রয়েছে। বিভিন্ন ফরমেটে বিতর্ক প্রদর্শন, ডিবেট এন্ড ক্যারিয়ার ওয়ার্কশপ, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, মিট দ্যা সেলিব্রেটিস, প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ। এছাড়াও রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।’
বিতার্কিকদের মতে, বিতর্ক চর্চা মানুষের জ্ঞানের ক্ষুধা বাড়ায়। নতুন কিছু জানা ও শেখার ক্ষেত্রে ‘বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব’ এ অঞ্চলের তরুণদের জন্য অসাধারণ একটি সুযোগ হতে পারে।
আগামী শনিবারের অনুষ্ঠানে বিতর্কপ্রেমী সহ সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতি কামনা করছেন আয়োজক কর্তৃপক্ষ।