ঢাকাSunday , 22 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসী ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতাকে মারপিট

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আব্দুল খালেক নামে এক সদস্যকে মারপিট করেছে চিনিকলের আনছার কর্মীরা।
রোববার সকাল ১০টা থেকে এর প্রতিবাদে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করেছে আদিবাসীরা।
আদিবাসী সংগ্রাম কমিটির নেতা জাফরুল ইসলাম প্রধান জানান, কোন অপরাধ ছাড়াই খালেককে মারপিট করা হয়েছে। সে কোন পুকুরে মাছ ধরতে যায়নি। তাকে ফাঁসানো হয়েছে এবং আদিবাসীদের উস্কে দেয়া হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান রাইজিংবিজিকে জানান, রংপুর সুগার মিলের পুকুরে রোববার সকালে অবৈধভাবে কয়েকজন মাছ ধরতে নামেন।এসময় সুগার মিলের আনছার কর্মীদের সাথে আদিবাসীদের নেতাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আনছাররা আদিবাসী ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা আব্দুল খালেককে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।