নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ময়মনসিংহগামী ট্রাকের সাথে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লেগে ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার চারানজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম মিয়া (৩৫) উপজেলার আকাশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
মধুপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার লাবলু তরফদার জানান, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার চারানজানী এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হালিম মিয়ার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

