ঢাকাFriday , 20 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অস্ত্রসহ ছিনতাই চক্রের হোতা আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতা শফিকুল ইসলামকে (৩০) আটক করেছে র‌্যাব-৯।
পূর্ব বন্দর বাজার থেকে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করা হয়। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেন।
আটক শফিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুরের মৃত সিদ্দিক আলীর ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ছুরি, ২টি লোহার রড ও ১টি চাইনিজ টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ধারালো অস্ত্রসহ শুক্রবার সকালে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।